Logo

সারাদেশ

মানিকগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৯

অ
মানিকগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে অনিয়ম, সেচ্ছাচারিতা ও আর্থিক দুর্নীতির মাধ্যমে ভুয়া বিল ভাউচার করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন কবিরকে স্থায়ীভাবে অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। 

রোবাবর (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিণ করে ধূসর কালিবাড়ি (গাবতলি মোড়) এলাকায় শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা বলেন, ‘আলমগীর স্যার নানাভাবে আমাদের উপর অত্যাচার করেন। তিনি আওয়ামী পন্থী শিক্ষক। টাকা ছাড়া কিছু বোঝে না। স্যার আমাদের বলেন, ‘তোমাদের টাকা ছাড়া স্কুলের একটি পেরেকও গাথা হবে না। অন্য সকল স্কুলে পরীক্ষার ফি ৩০০ টাকা কিন্তু আমাদের স্কুলে ফি নেয় ৫০০ টাকা।’

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ‘আমরা গরীব মানুষ। পরীক্ষার ফি কমানোর জন্য স্যারের কাছে গিয়েছিলাম।’ 

স্যার আমাদের বলেন, ‘২২ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছি ফি কমানো যাবে না।’

আফ্রিদি আহাম্মেদ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন