Logo

সারাদেশ

ফরিদপুরে সাড়ে ৪ বছরের মেয়ে ধর্ষণের শিকার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:৪৮

অ
ফরিদপুরে সাড়ে ৪ বছরের মেয়ে ধর্ষণের শিকার

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে শুক্রবার রাতে সাড়ে চার বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়। আব্দুল্লাহ (১৪) নামের এক কিশোর ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ স্থানীয় এক হোটেলের কর্মচারী। সেই সূত্র ধরে ওই মেয়ের বাড়ি যাতায়াত ছিল। ওই শিশুকে সাইকেলে ঘুরানোর কথা বলে পাশের এক বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার ও চেঁচামচিতে আশপাশের লোকজন জড়ো হয়ে আব্দুল্লাহকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে আসে।


কোতোয়ালি থানা পুলিশের পরামর্শে মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। আর ধর্ষণের দায়ে অভিযুক্ত কিশোর আব্দুল্লাহ সদর থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপূর্ব অসীম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন