Logo

সারাদেশ

বড়শিতে ধরা পড়ল ২২ কেজির কোরাল

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪০

অ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বড়শিতে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে দ্বীপের জেটি ঘাটে স্থানীয় জেলে মোজাম্মেল হক মাছটি শিকার করেন।

জেলে মোজাম্মেল হক বলেন, প্রতিদিনের মতো সকালে জেটিতে বড়শি নিয়ে মাছ ধরতে যাই। প্রথমে ছোট ছোট কয়েকটি মাছ ধরার পর আরেকবার সাগরে বড়শি ফেলি। এ সময় হঠাৎ করেই বিশালাকার কোরালটি ধরা পড়ে। 

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মোজাম্মেল একজন দক্ষ জেলে। প্রায় সময় তার বড়শিতে বড় আকারের মাছ ধরা পড়ে। আজকে মাছটি ধরা পড়েছে শুনে খুশি হলাম।

স্থানীয়রা জানান, মাছটির আনুমানিক বাজারমূল‍্য অন্তত ৩০ হাজার টাকা।

ইব্রাহীম মাহমুদ/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন