Logo

সারাদেশ

ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৯৯৯ কলে গ্রেপ্তার স্কুলশিক্ষক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৬:৩১

অ
ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৯৯৯ কলে গ্রেপ্তার স্কুলশিক্ষক

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানাধীন কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করার পরে অভিযুক্ত স্কুলশিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগীর এক প্রতিবেশী ৯৯৯-এ কল করে জানান, ঐ ছাত্রীর মা-বাবা বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই। তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। ৯৯৯ কলটি রিসিভ করেন কনস্টেবল রুবেল আলী। এরপর বিষয়টি দ্রুত ভুল্লী থানাকে জানানো হয় এবং কলারের সাথে যোগাযোগ রাখেন ডিসপাচার এএসআই উজ্জ্বল বিশ্বাস।

সংবাদ পাওয়ার পর ভুল্লী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

রোববার (৯ মার্চ) অভিযুক্ত শিক্ষককে আদালতে নেয়া হলে তিনি জনতার বিক্ষোভের মুখে পড়েন। আদালত অভিযুক্তকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

৯ মার্চ রবিবার অভিযুক্ত শিক্ষককে আদালতে আনা হলে জনতার বিক্ষোভের মুখে তিনি পড়েন। বিজ্ঞ আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন