পাবনার সাঁথিয়া উপজেলায় চরমপন্থি দলের সাবেক নেতা বাকুল ইসলামকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। বাকুল রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
এ নিয়ে নভেম্বর মাসেই পাবনা জেলায় ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান পৌঁছে দেন বাকুল। ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে কুপিয়ে গলা কেটে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসএকে/এমজে

