লালমনিরহাট আইনজীবী সমিতির সভাপতি স্বপন, সম্পাদক রফিক
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২২
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও আইনজীবীদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, কে এম হুমায়ুন রেজা স্বপন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।
এ ছাড়া নজরুল ইসলাম সরকার সহসভাপতি, ফিরোজ হায়দার লাভলু সহ-সাধারণ সম্পাদক, লুৎফর রহমান রিপন কোষাধ্যক্ষ, রবিউল ইসলাম লাইব্রেরি সম্পাদক, মহিউদ্দিন আহমেদ লিমন সমাজকল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন, লুৎফর রহমান, জিন্নাত ফেরদৌসী আরা রোজী, নুরুল হুদা, এ কে এম আব্দুল খালেক সরকার, ময়েজ উদ্দিন সরকার ময়েজ, সামছুল হক মিলন, আনোয়ার হোসেন মিঠু, হানিফুর রহমান।
নবনির্বাচিত কমিটির সভাপতি কে এম হুমায়ুন রেজা স্বপন বলেন, দীর্ঘ ১৬ বছর পরে সুষ্ঠুভাবে কমিটি গঠন হলো। আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফলাফল ঘোষণা করেছেন।
এসএল/এমজে

