Logo

সারাদেশ

চাঁদপুরে ৬৫০ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪২

অ
চাঁদপুরে ৬৫০ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : প্রতিনিধি

চাঁদপুর শহরের পুরাণ বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং দুই ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

রাতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে শহরের পুরান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা করে। এ সময় মেসার্স জগবন্ধু সাহা নামক একটি গোডাউন থেকে প্রায় ৬৪০ কেজি এবং মেসার্স ভাই ভাই স্টোর নামক একটি দোকান থেকে প্রায় ১০কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অবৈধ পলিথিন বিক্রির দায়ে মেসার্স জগবন্ধু সাহার মালিককে ১০ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই স্টোরের মালিককে ২ হাজার টাকা 

 দুই প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয় ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় সদর মডেল থানার চৌকস পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উপ পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘সরকারের নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।’

আল আমিন ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন