আইনজীবী আলিফ হত্যা, রাজশাহী আদালত প্রাঙ্গণে মানববন্ধন
রাজশাহী (সদর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:১৯
ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ আইনজীবীবৃন্দ।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান উপস্থিত আইনজীবী ও অ্যাটর্নি জেলারেল।
এমআই

