Logo

সারাদেশ

চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবি

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৫

অ
চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবি

চাঁদপুরে বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং চাকরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে শহরের বাস স্ট্যান্ড এলাকায় ইলিশ চত্ত্বরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের মাধ্যমে বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া কারাগারে বন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ নির্দোষ বিডিআর সদস্যদের সব সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুবেদার জয়নাল, কবির গনি, তছলিম, ইয়াছিন, কাদির, মনির হোসেন গাজি, বিল্লাল হোসেন, তছলিম, ওয়াদুদ, আবদুর রসিদ, বাদল প্রমুখ।

এবি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন