Logo

সারাদেশ

আইনজীবী হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৩

অ
আইনজীবী হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২ টার দিকে আইনজীবী সমিতির মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জেলা ও দায়রা জজ আদালত চত্বর ও চিত্রশীল ম্যাজিস্ট্রেট হয়ে পুনরায় আইনজীবী সমিতি ভবনের সামনে এসে শেষ হয়।

পরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. তোতা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ঢালীর সঞ্চালনায় বক্তব্য দেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মুজিবুর রহমান, সুমন সরদার, জেলা আইনজীবী সমিতির সদস্য ও শহর বিএনপির সদস্যসচিব  মাহবুব উল আলম স্বপন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম, ফারুক আহমেদ, পারভেজ আলম, সোহেল হোসেন, আরিফ আহমেদ, মারুফ হোসেন, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মাহবুবুর রহমান ঢালী, ফারুক আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা সাইফুল ইসলামের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। 

এএসএ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন