Logo

সারাদেশ

বিএনপি নেতা মোশাররফের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৯

অ
বিএনপি নেতা মোশাররফের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন তার ছেলে ড. মারুফ হোসেন।

পরে ড. মারুফ গণমাধ্যমকে বলেন, ‘২০১৭ সালে হাইকোর্ট এই মামলা স্থগিত করে রুল দিয়েছিলেন। আজ রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট মামলা বাতিল করে দিয়েছেন।’

এর আগে ২০১৪ সালের ২৭ অক্টোবর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠন করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খন্দকার মোশাররফ বলেন, ‘যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’

জেইউ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন