Logo

সারাদেশ

বাঁচতে চায় শান্তা, প্রয়োজন ৩ লাখ টাকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৭

অ
বাঁচতে চায় শান্তা, প্রয়োজন ৩ লাখ টাকা

ছবি : সংগৃহীত

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছা. শান্তা খাতুন (১১) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। হার্টে ছিদ্র হয়ে যাওয়ায় প্রায়ই অজ্ঞান হয়ে পড়ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, অবিলম্বে অপারেশন প্রয়োজন। সেজন্য প্রয়োজন আনুমানিক ৩ লাখ টাকা। 

শান্তা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের মোহাম্মদ শান্তির মেয়ে। বাবা শান্তির পক্ষে সংসার চালানোই কষ্টসাধ্য। তাই তার পক্ষে এই বিশাল অঙ্কের চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। 

এমন কঠিন পরিস্থিতিতে শান্তা বাঁচতে চায়। মেয়ের নতুন জীবন ফিরে পেতে সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা। 

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর : ০১৭৮৭২৯৯৪০৬ (শান্তার বাবা মোহাম্মদ শান্তি)

এইচকে/এমএইচএস 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন