Logo

সারাদেশ

রূপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৯:২১

অ
রূপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ বছরের এক শিশুকে জয়নাল নামের এক রাখালের বিরুদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ করেছে শিশুটির পরিবার। 

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত রাখাল জয়নাল।

শিশুটির পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিকেলে শিশুটি বাড়ির সামনে খেলতেছিল। এ সময় সীম গ্রুপের গরু-ছাগল দেখাশোনা করে রাখাল জয়নাল শিশুটিকে ছাগলের বাচ্চার সাথে খেলার কথা বলে একটি ঘরের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি কান্নাকাটি শুরু করলে পালিয়ে যান জয়নাল।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি আরেও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকাশ/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন