Logo

সারাদেশ

গাইবান্ধায় মহিলা দলের নেত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

অ
গাইবান্ধায় মহিলা দলের নেত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগমকে (৩০) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

গ্রেপ্তার শাহনাজ বেগম ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মোংলাপাড়া গ্রামের দুলা মিয়ার স্ত্রী।  

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘শাহনাজ বেগমের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’  

আতিকুর রহমান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন