Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে পলিথিনে মোড়ানো মানবদেহের খণ্ডিত অংশের সন্ধান মিলেছে

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২১:০৫

অ
মুন্সীগঞ্জে পলিথিনে মোড়ানো মানবদেহের খণ্ডিত অংশের সন্ধান মিলেছে

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কালো পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো বাক্সের ভেতর থেকে মানবদেহের বিভিন্ন খণ্ডিত অংশের সন্ধান পাওয়া গেছে।  

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে সন্দেহজনকভাবে মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং সার্কেল) আনিসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। আলামত যেন নষ্ট না হয়, সে জন্য সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম এসে পলিথিন খুলে দেহের অংশগুলো পর্যবেক্ষণ করবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার কেরানীগঞ্জেও এ ধরনের মানবদেহের খণ্ডিত অংশ পাওয়ার খবর পাওয়া গেছে। সেখানে সিআইডি ও পিবিআই কাজ করছে। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জে তদন্ত শুরু করবে।’  

পুলিশের ধারণা, হত্যার পর আলামত গোপন করতে দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে এখানে ফেলে রাখা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় ও হত্যার কারণ জানতে তদন্ত চলছে।

আবু সাঈদ আপন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন