Logo

সারাদেশ

ছোট ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৯:৫০

অ
ছোট ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মিজান মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

তিনি স্থানীয় কালিকাপ্রসাদ ইউনিয়নের চরের কান্দা এলাকার মতি মিয়ার ছেলে এবং কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মিজান মিয়া পেশায় পাদুকা ব্যবসায়ী ছিলেন।  

সোমবার (৭ এপ্রিল) সকালে কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার চরেরকান্দা এলাকার সেনবাড়ির মতি মিয়ার চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। 

সোমবার সকালে মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্যে বাড়ির পাশে টয়লেট স্থাপন নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় বড় ভাই মিজান ঝগড়া থামানোর চেষ্টা করলে উভয়ের আঘাতে মিজান গুরুতর আহত হন।  

পরে মিজানকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’  

আব্দুর রউফ ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন