Logo

সারাদেশ

ঝিনাইদহে কৃষকের ৪ হাজার ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৫:১২

অ
ঝিনাইদহে কৃষকের ৪ হাজার ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই কৃষক। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে বামনগাছি গ্রামের মাঠে প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭০০ পেয়ারা গাছ কেটে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- রকি আহমেদ ও রিঙ্কু মিয়া। তারা উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক রকি আহমেদ কিছুদিন আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন এবং সেখান থেকে কিছু ফল বিক্রি করেছেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তার গাছগুলো গোড়া থেকে কেটে ফেলে। মঙ্গলবার সকালে গাছগুলোর ক্ষতিপূরণ দেখে দুঃখিত হন তিনি। একই গ্রামে কৃষক রিঙ্কু মিয়া আড়াই বিঘা জমিতে ৭০০ পেয়ারা গাছ লাগিয়েছিলেন। সেগুলিও কেটে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক রকি আহমেদ বলেন, ‘এমন অপ্রত্যাশিত ঘটনা কেন ঘটল তা বুঝতে পারছি না। ফসলের প্রতি এমন শত্রুতা হতে পারে না। আমি আইনের আশ্রয় নেব।’

কৃষক রিঙ্কু মিয়া জানান, ‘এটি পূর্ব শত্রুতার ফল হতে পারে। আমি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘ফসলহানির ঘটনা আমরা জানতাম না, তবে বর্তমানে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন