ছবি : বাংলাদেশের খবর
নাটোরে পৃথক দুটি অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল। আটকরা হলেন- তৌহিদুল হাসান শিপন (৩২) ও সাদিকুল ইসলাম (৪০)।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সিগারেটের প্যাকেটে রাখা ৫ গ্রাম হেরোইনসহ শিপনকে আটক করা হয়।
তৌহিদুল হাসান শিপন রাজধানীর পল্লবী থানার সেকশন ১২ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
একইদিনে দুপুর ১২টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম হেরোইনসহ সাদিকুল ইসলামকে আটক করা হয়।
সাদিকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোঠাপাড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নাটোর সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান তানিম/এমবি

