Logo

সারাদেশ

ছাত্র-জনতার ওপর হামলা, সাবেক ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর কারাগারে

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

অ
ছাত্র-জনতার ওপর হামলা, সাবেক ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর কারাগারে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা মামলার অন্যতম আসামি সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা এবং পৌর কাউন্সিলর কবির হোসেন আদালতে আত্মসমর্পণ করে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে তারা মানিকগঞ্জ জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে, উক্ত দুই নেতা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ.ফ.ম নূরতাজ আলম বাহার জামিনের বিরোধিতা করে বলেন, ‘আসামীরা আওয়ামী লীগ নেতা, এবং তারা পরিকল্পিতভাবে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন। তিনি বলেন, আসামীরা জাতির শত্রু। জামিনের আবেদন শুনানি শেষে আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

কাউন্সিলর কবির হোসেন ১৮ জুলাই মানিকগঞ্জের খালপাড় এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলা চালান। যার ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। 

আফ্রিদি আহাম্মেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন