Logo

সারাদেশ

গাজীপুরে বিক্ষোভকালে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২০:২৪

অ
গাজীপুরে বিক্ষোভকালে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিলকে কেন্দ্র করে নাশকতা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) গাছা থানা পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের মো. সিয়াম খান (১৮), ময়মনসিংহের ত্রিশালের শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের বাহেরচরের মো. শাহিন (১৯) এবং গাছা এলাকার জয়নাল আবেদীন (২১)। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় বসবাস করতেন। 

পুলিশ জানায়, গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া কিছু দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তৃপ্তি হোটেল, রাঁধুনি হোটেল এবং বাটা কোম্পানি ডিলারের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাট চালায়। 

ঘটনাটি জানার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদতদাতাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

আ. মান্নান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন