Logo

সারাদেশ

সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২১:২২

অ
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১

ছবি : বাংলাদেশের খবর

সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ মো. আরিফুল সরদার (২৪) নামে এক শিকারিকে আটক করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে  নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে কোস্টগার্ড।

জানা গেছে, ওই এলাকায় বনদস্যু করিম শরীফের সহযোগী হিসেবে মো. শাহজাহান, মো. অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি হরিণের মাংস পাচারের চেষ্টা করছে। তখন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ২টি নৌকা রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশির মাধ্যমে নৌকা দুটি আবিষ্কার করা হয় এবং সেখান থেকে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে এক শিকারিকে আটক করা হয়।  

জাহাজ অপরাজেয় বাংলার নেভিগেশন অফিসার লেফট্যানেন্ট সিফাত-ই-রাব্বি রাচিন বলেন, ‘জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়েছে।’  

তিনি আরও বলেন, ‘সুন্দরবন ও বনের বন্য প্রাণী সংরক্ষণে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপরাধ দমন এবং অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’  

শেখ আবু তালেব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন