Logo

সারাদেশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা তাজউদ্দিন বহিষ্কার

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৩:০৮

অ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা তাজউদ্দিন বহিষ্কার

বহিষ্কৃত বিএনপি নেতা।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন আহমেদকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

চিঠিতে বলা হয়, তাজউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ বিষয়ে তাকে ২০২৪ সালের ২৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সাত দিনের মধ্যে জবাব না দেওয়ায় এবং পরবর্তী সময়েও কোনো ব্যাখ্যা না দেওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি বর্তমানে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এসব কারণেই তাকে তুষভান্ডার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদসহ দলীয় সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন জানান, চিঠিটি তাজউদ্দিন আহমেদ গ্রহণ করেছেন এবং চিঠিতে স্বাক্ষর করে প্রাপ্তি স্বীকারও করেছেন।

এই অব্যাহতিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।

টিটুল ইসলাম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন