কলেজ ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৫:২৮
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে নৌকায় বেড়ানোর কথা বলে এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি সোমবার (৭ এপ্রিল) বিকেলে যমুনা নদীর বালাসীঘাট এলাকায়।
মঙ্গলবার (৮ এপ্রিল) ফুলছড়ি থানায় মামলা করা হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
জানা গেছে, নৌকায় ধর্ষণের শিকার কলেজছাত্রী পালানোর চেষ্টা করেন। কিন্তু নৌকা তীরে পৌঁছানোর পর অভিযুক্ত সাদিকুল ইসলাম পালানোর চেষ্টা করলে, ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা তাকে ধরে ফেলে। ঘটনাটি জানার পর বালাসীঘাটের স্থানীয়রা সাদিকুলকে গণধোলাই দেয় এবং তার দুই পা ভেঙে ফেলে। পরে, গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী কলেজ ছাত্রীর অভিযোগ, কয়েক দিন আগে সাদিকুলের সঙ্গে তার পরিচয় হয় ফেসবুকে। সাদিকুল ইসলাম গাইবান্ধার বোয়ালী খেয়াঘাট এলাকার মো. ইউনুস আলীর ছেলে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসীঘাটে ডেকে নিয়ে যান। এরপর তিনি নৌকায় নিয়ে ধর্ষণ করেন।’
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর মা মিরা বেগম বাদী হয়ে ফুলছড়ি থানায় ধর্ষণ মামলা করেছেন। গণধোলাইয়ের শিকার সাদিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।’
আতিকুর রহমান/এমআই

