Logo

সারাদেশ

মেহেরপুরে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২০:৫৪

অ
মেহেরপুরে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

সামসুল হক। ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামে ট্রাকচাপায় সামসুল হক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ভায়া নবীনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামসুল হকের ছেলে শামীম হোসেন জানান, বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তার বাবা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে পাখি ভ্যানে বাড়ি ফিরছিলেন। নওপাড়া বাজার পার হয়ে নবীনপুরের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কুষ্টিয়া যাওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।

আকতারুজ্জামান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন