Logo

সারাদেশ

কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে হত্যার অভিযোগ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:১৮

অ
কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে হত্যার অভিযোগ

কুষ্টিয়ায় চোর সন্দেহে এক রিকশাচালককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে জেলা শহরের চর থানাপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিকশাচালকের নাম নাম ছুরমান আলী (৩৫)।‌ তি‌নি চরথানাপাড়া এলাকার কালাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছুরমানের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল হাকিমের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, আব্দুল হাকিমের বাড়িতে চুরির ঘটনা ঘটানোর অভিযোগ তুলে স্থানীয় ১০-১২ জন যুবক ছুরমানকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা উজ্জ্বলের বাড়ির শৌচাগারের পাশে ছুরমানের গলায় গামছা পেঁচানো নিথর দেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলাদেশের খবরকে  ব‌লেন,‘ছুরমানকে চুরির অভিযোগে টর্চার করা হয়েছে। একপর্যায়ে হয়তো মারা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন