Logo

সারাদেশ

ভাইয়ের মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় সুরমা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৯

অ
ভাইয়ের মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় সুরমা

ছবি : বাংলাদেশের খবর

সহোদর ভাইয়ের মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে সুরমা আক্তার নামে এক শিক্ষার্থীকে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। 

সুরমা আক্তার উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের তাজ উদ্দিনের মেয়ে। তিনি গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার ছাত্রী।

স্থানীয়রা জানান, সুরমা আক্তার বৃহস্পতিবার এসএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার বড় ভাই আরিয়ান জান্নাত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। হঠাৎ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি মারা যান।

অল্প সময়ের ব্যবধানে সুরমার পরিবারে নেমে আসে শোকের ছায়া। ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সকালে পরীক্ষায় অংশগ্রহণ এবং দুপুরে ভাইয়ের দাফন—দুই দিক থেকেই চাপের মধ্যে পড়ে যায় মেয়েটি। ভাইয়ের মরদেহ ঘরে রেখেই তাকে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়।

গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে শিক্ষকরা সুরমার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন। যেহেতু জানাজা ছিল দুপুরে, তাই তার আগেই তাকে পরীক্ষায় অংশ নিতে হয়।

মাদ্রাসার সুপার আরও বলেন, সুরমা আক্তার মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তারপরও জানিয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। সামনের পরীক্ষাগুলো যেন ভালো হয়, আমরা তাকে সাহস দিয়ে যাচ্ছি।

পরীক্ষা শেষে শিক্ষক ও স্বজনরা সুরমাকে বাড়িতে পৌঁছে দেন।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন