Logo

সারাদেশ

সরকারের সংস্কারকাজে ইসলামী আন্দোলন সন্তুষ্ট : ফয়জুল করিম

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৩:১৫

অ
সরকারের সংস্কারকাজে ইসলামী আন্দোলন সন্তুষ্ট : ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দেশে যে সংস্কারকাজ করেছে, তাতে শতভাগ না হলেও অনেকটাই সন্তুষ্ট ইসলামী আন্দোলন।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সদর উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতই বা সংস্কার করা যায়। তবুও ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাগণ যেভাবে দেশ গঠনের চেষ্টা করছেন, তাতে আমরা অনেকটাই সন্তুষ্ট।’

নির্বাচনের আগে সংস্কারের কথা তুলে তিনি বলেন, ‘নির্বাচনে আগে সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কি না, তার জন্য একটি গণভোট দিলেই পরিষ্কার হয়ে যাবে।’ 

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘একদল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেটা নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন। সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার। তারপর নির্বাচন।’

পয়লা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, ‘পয়লা বৈশাখে ঢোল-তবলা ও প্যাঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সংস্কৃতি নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টের সংস্কৃতি। যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না। এই অপসংস্কৃতি চাই না।’

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন