Logo

সারাদেশ

চাঁদপুরে শহীদ ও আহতদের স্মরণে সভা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭

অ
চাঁদপুরে শহীদ ও আহতদের স্মরণে সভা

ছবি : প্রতিনিধি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে চাঁদপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করে জেলা প্রশাসন।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, ‘শহীদ ও আহতদের বীরত্বগাঁথা নিয়ে গল্প করলাম এটাতেই আমাদের দায়িত্ব শেষ নয়। তাদের এখন কি প্রয়োজন, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। এসব বিষয়গুলো আমাদের সব সময় গুরুত্ব দিতে হবে। যারা আহত হয়েছেন যেখানেই হউক না কেন তার সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করতে হবে। আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা না থাকলে যেখানে চিকিৎসা হবে সেখানে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অসচ্ছল হলে তার যাতায়াত ও অর্থের ব্যবস্থাও করে দিতে হবে।’

তিনি বলেন, ‘শহীদ ও আহত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে কোন ধরনের আর্থিক সহায়তা না আসলেও আমরা আমাদের সাধ্যমতো এসব পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ’

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবু রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান বিন্দু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মাজাহিদ শিহাব, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব ভুঁইয়া, বাবুরহাট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান শেখ, রিকশা চালক কালু হালদার ও চাকরিজীবী তরিকুল ইসলাম।

আল আমিন ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন