Logo

সারাদেশ

সেনাবাহিনীর অভিযানের পর বন্ধ বিএনপি নেতার টোল আদায়

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

অ
সেনাবাহিনীর অভিযানের পর বন্ধ বিএনপি নেতার টোল আদায়

ছবি : প্রতিনিধি

নানা নাটকীয়তার পর অবশেষে বন্ধ হয়েছে মানিকগঞ্জের হেমায়েতপুর-সিংগাইর সড়কের ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায়। অবৈধভাবে টোল আদায় চালু করতে বিএনপি নেতা কফিল উদ্দিন একাধিকবার চেষ্টা করছেন বলেও সত্যতা মিলেছে। এতে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন। 

জানা গেছে, ২০০০ সালের ২৬শে জানুয়ারি ২৪ কোটি টাকা ব্যয়ে ৩০৭ মিটার দৈর্ঘ্যের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। তখন থেকেই শুরু হয় টোল নেয়া। মাঝে ২০১৩ সালে তিন চাকার যানবাহনের টোল আদায় বন্ধ হলেও বছর না যেতেই আবার তা শুরু হয় । 

ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই সেতুতে টোল বন্ধ করে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কিছুদিন পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটি অসাধু চক্র সেতুতে টোল আদায় শুরু করে। খবর পেয়ে গত ১২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয়রা টোল প্লাজার কাউন্টারে ভাঙচুর, অগ্নিসংযোগ করে এবং টোল আদায় বন্ধ করে দেয়। এরপর কিছুদিন টোল আদায় বন্ধ থাকলেও গত ২৮ নভেম্বর থেকে ওই কুচক্রী মহল আবারও অবৈধভাবে টোল আদায় শুরু করে। বিষয়টি বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা প্রশাসনকে জানালে (২৯ নভেম্বর) শুক্রবার রাতে সেনাবাহিনী টোল প্লাজায় আকস্মিক অভিযান চালায়। এ সময় অবৈধভাবে টোল আদায়কারীরা পালিয়ে যায়।  

শনিবার (৩০ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, রাতে পালিয়ে যাওয়া চাঁদাবাজরা আবারও টোল আদায় শুরু করেছে। খবর পেয়ে এ দফায়ও বিক্ষুব্ধ জনতা প্রশাসনকে জানালে ওইদিন দুপুর নাগাদ সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ জনকে আটক করে পুলিশে দিয়ে টোল প্লাজা বন্ধ করে দেয়। এরপর শিক্ষার্থী ও স্থানীয়রা অবৈধ টোল আদায়ের জন্য নবনির্মিত কক্ষ ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে। এ সময় অবৈধ টোলের বিষয়ে জানতে চাইলে তারা জানায়, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিনের নেতৃত্বে টোল আদায় চলছে। 

টোল আদায়কারীরা জানান, আওয়ামী লীগ নেতা লুৎফর টোল আদায়ের ইজারা নিয়েছিলেন। লুৎফর ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হয় এবং পালিয়ে যায়। 

স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফায় অবৈধ টোল বন্ধ হলেও বারবার রাজনৈতিক ছত্রছাত্রায় একদল কুচক্রী মহল তা আবারও শুরু করার পাঁয়তারা করছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীসহ স্থানীয়রা ব্যাপক ক্ষুব্ধ। 

টোল আদায়ের বিষয়টি স্বীকার করে সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন বাংলাদেশের খবর‘কে বলেন, ‘লুৎফরের অবর্তমানে আমার নির্দেশে টোল উঠেছে। আমিই টোল আদায় করার জন্য বলেছি।’

আফ্রিদি আহাম্মেদ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন