ফরিদপুরে রনজিতের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২০:০৭
ফরিদপুর জেলা যুবদল নেতা ও জুলাই বিপ্লবের অন্যতম সদস্য রনজিত বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন হয়।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা আওয়ামী লীগের পলাতক সভাপতি শামীম হকের অন্যতম সহযোগী হামলাকারী লাবলু, রকি, সজিব ও আজাদকে গ্রেপ্তার না করা হলে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্ববায়ক নিতাই রায় চৌধুরী, আহত রনজিতের স্ত্রী ইপা বিশ্বাস।
গত ৪ এপ্রিল রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা রনজিত বিশ্বাসের ওপর হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রনজিতকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।
অপূর্ব অসীম/বিএইচ

