Logo

সারাদেশ

ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে অগ্নিসংযোগ : দোষীদের শাস্তি দাবি উদীচীর

Icon

প্রেস রিলিজ

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:১৭

অ
ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে অগ্নিসংযোগ : দোষীদের শাস্তি দাবি উদীচীর

মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায়। আগুনে ভাস্করের বসতবাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক বিবৃতিতে বলেন, ‘এই ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। যারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরও জানান, পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রায় প্রদর্শনের জন্য একটি ভাস্কর্য নির্মাণ করছিলেন মানবেন্দ্র ঘোষ। এ কারণে সম্প্রতি তাকে ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন