Logo

সারাদেশ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:২৬

অ
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল গাজী (৩০), খালেক গাজী (৫০), মোশারফ হোসেন পিঠু (৩৫), মো. মনির (৩৪) ও মো. আরিফ (২০)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ১টার দিকে ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত মাদক কারবারি সোহেল, খালেক ও মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাত আড়াইটার দিকে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও কচুয়া থানা পুলিশের যৌথ অভিযানে কচুয়ার সাচার এলাকা থেকে মনির ও আরিফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা মাপার মেশিন ও একটি ফিল্টার জব্দ করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ফরিদগঞ্জ ও কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলবে।

আলামিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন