Logo

সারাদেশ

গাজীপুরে দুই শিশুকে গলাকেটে হত্যা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৮:০৫

অ
গাজীপুরে দুই শিশুকে গলাকেটে হত্যা

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডের টঙ্গী জামাই বাজার এলাকায় দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ওই এলাকার একটি ভবনের ২য় তলায় দুই শিশুকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত দুই শিশু- টঙ্গীর রূপবানের টেক এলাকার আব্দুল বাতেন মিয়ার মেয়ে মালিহা (৬) ও ছেলে আব্দুল্লাহ (৪)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে টঙ্গীর রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুদের বাবা আব্দুল বাতেন বাসার বাইরে ছিলেন। বাসায় ছিলেন শুধু মা সালেহা বেগম ও দুই শিশু। কিছু সময় পরে আব্দুল বাতেন বাসায় ফিরে ঘরের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটির মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর মা সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।’

এমএএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন