Logo

সারাদেশ

মেঘনায় নৌযানে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩

অ
মেঘনায় নৌযানে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালের মুখে  তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শরীয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী বোবা সুমন (৩০)।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০টাকা উদ্ধার করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ‘অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন