ধনবাড়ীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০
ছবি : বাংলাদেশের খবর
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
এ সময় ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস.এম ছোবাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
হাফিজুর রহমান/বিএইচ

