চাঁদপুরে আগুনে পুড়ল ১১ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৭:৩১
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, প্রথমে একজন সিএনজি চালক আগুন দেখতে পান। পরে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আগুনে যেসব দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে কাপড়ের দোকান, হোটেল, স্বর্ণের দোকান, ফার্মেসি, টেইলার্স, মাইক ও ব্যাটারির দোকানসহ মোট ১১টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।
আলআমিন ভূঁইয়া/এআরএস

