Logo

সারাদেশ

৬ দফা দাবিতে ফেনীতে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:০৩

অ
৬ দফা দাবিতে ফেনীতে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মুক্তমঞ্চে ছয় দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, কম্পেক্ট ইনস্টিটিউট ও আইসিএসটি থেকে আসা সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম, আবিদ হাসান ও জাহাঙ্গীর আলম। পরে ছাগলনাইয়া রোড ও একাডেমি রোডে মিছিল করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—

ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন, চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু এবং তা ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে পরিচালনা, উপসহকারী প্রকৌশলীর (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত, কারিগরি শিক্ষা প্রশাসনে বহিরাগত জনবল নিয়োগ বন্ধ ও শুন্য পদে কারিগরি ডিগ্রিধারীদের নিয়োগ, ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে পৃথক মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন