Logo

সারাদেশ

হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪১

অ
হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। একই সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার হওয়া এসব মোবাইল ও নগদ টাকা মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার বলেন, গত তিন মাসে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য প্রায় ১৫ লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া খোয়া যাওয়া (ভুল নম্বরে চলে যাওয়া) ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকাও উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালুর পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৪১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ থেকে খোয়া যাওয়া ৩৯ লাখ ৭২ হাজার ১৩৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

  • আব্দুস সামাদ/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন