তারেক রহমান খালাস পাওয়ায় বাগেরহাটে আনন্দ মিছিল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবা আসামি খালাস পাওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিলটি শহরের পুরাতন বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শরশের আলী মোহন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, খাদেম নিয়ামুন নাসির আলাপ, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, আয়ুব আলী মোল্লা বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।
বক্তারা বলেন, ‘হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে চার্জশিট দিয়ে বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের মামলায় অভিযুক্ত করেছিল। তারেক তার বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি রায় আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।’
শেখ আবু তালেব/এমজে

