Logo

সারাদেশ

পটুয়াখালীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:১২

অ
পটুয়াখালীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

‘দিন বদলের বইছে হাওয়া- নৈতিক শিক্ষায় প্রথম চাওয়া’ এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৬ষ্ঠ পর্যায়) উপপ্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক (বরিশাল) দেবাশীষ রায়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজল, ঢাকা কার্যালয়ের উপপরিচালক কাকলী রানী মজুমদার, উপপরিচালক (মাঠ সেবা) মদন চক্রবর্তী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মনিটরিং প্রতিনিধি অতুল চন্দ্র দাস, সদর উপজেলা মনিটরিং প্রতিনিধি উত্তম কুমার দাস, বাউফল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শিশু রঞ্জন পাল ও শিক্ষক সমীর গাঙ্গুলী প্রমুখ।

বক্তারা বলেন, মন্দিরে শিশুদের যেসব নৈতিক শিক্ষা প্রদান করা হয় তা চরিত্র গঠনে উপযোগী ভূমিকা পালন করে। এছাড়া ধর্মীয় আচার-অনুষ্ঠান তাদের মধ্যে নৈতিক বোধ সৃষ্টি করে। তাই এ শিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন দলে ভাগ হয়ে দিনব্যাপী নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলার ৮টি উপজেলার ৭৯টি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা।

মোজাহিদুল ইসলাম নান্নূ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন