চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬ জন প্রান্তিক চাষির মধ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে প্রত্যেক চাষির হাতে ১০ কেজি করে মাছের পোনা তুলে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত চাষিদের হাতে মাছের পোনা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দাস, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম ব্যাপারী প্রমুখ।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন,‘চলতি বছর অতিবৃষ্টিতে জলাবদ্ধতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় এসব পোনা মাছ বিতরণ করা হয়। প্রত্যেক চাষিকে ১০ কেজি করে রুই, কাতল ও মৃগেল মাছের পোনা প্রদান করা হয়। সর্বমোট বিতরণ হয় ১ হাজার ৬০ কেজি পোনা মাছ।’
আলআমিন ভূঁইয়া/এমজে

