পুলিশিং কার্যক্রমে গতি ফিরেছে : ব্রিগেডিয়ার জেনারেল ফারুক
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৮
ছবি : বাংলাদেশের খবর
ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার বলেছেন, পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পুলিশিং কার্যক্রমে গতি ফিরেছে। প্রতিটি অপরাধের রহস্য উদঘাটন হচ্ছে। অপরাধীরা ধরা পড়ছে। পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ কনফারেন্সকক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্বের বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে অপরাধ দমন করতে পারলেই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। সামাজিক নিরাপত্তা ফিরিয়ে আনতে সমাজের সব স্তর থেকে বৈষম্য দূর করতে হবে। পারিবারিক বন্ধন ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ইউএনওকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। অনেক এলাকায় চাঁদাবাজি, মাদক, দালাল চক্র সক্রিয়ভাবে অন্যায় কাজগুলো করার অপচেষ্টা করছে। আমরা মিলিটারি বাহিনী তাদের নাম পেলেই দমন করছি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সদর দক্ষিণ সার্কেল একেএম এমরানুল হক মারুফ, সদর দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ, র্যাব-১১-এর এএসপি মিঠুন কুমার কুন্ডু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন ঊর্ধতন কর্মকর্তা, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্রমুখ।
সোহাইবুল ইসলাম সোহাগ/বিএইচ

