সরাইলে ওসির প্রশংসনীয় উদ্যোগ, থানা প্রাঙ্গণে সবজি চাষ
সরাইল প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা প্রাঙ্গণে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সেখানে শাকসবজি বাগান করেছেন ওসি মো. রফিকুল হাসান।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, থানা প্রাঙ্গণে পরিত্যক্ত জায়গায় বেগুন, টমেটো, মরিচ, পুঁইশাক, ভেন্ডিসহ ৫ ধরনের শাকসবজির চাষ করে রেখেছেন। তিনি দাঁড়িয়ে থেকে নিজেদের উৎপাদিত শাকসবজিতে পুলিশ সদস্যদের দিয়ে পরিচর্যা করছেন।
বাগানে পরিচর্যার সময় কনস্টেবল মো. সবুজ মিয়া বলেন, ওসি স্যারের নেতৃত্বে থানা প্রাঙ্গণে পরিত্যক্ত জমিতে বিভিন্ন প্রকারের শাকসবজি বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ডিউটির ফাঁকে ফাঁকে বাগান পরিচর্যার কাজ করি।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনা রয়েছে- থানা প্রাঙ্গণের আনাচে-কানাচে যেখানেই পতিত জায়গা রয়েছে, সেখানেই শাকসবজির বাগান করতে হবে। তারই ধারাবাহিকতায় থানার চারিদিকে বিভিন্ন প্রকার শাকসবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।
মো. রিমন খান/বিএইচ

