Logo

সারাদেশ

মুন্সীগঞ্জের ৩ উপজেলায় ৫ ইটভাটাকে জরিমানা

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮

অ
মুন্সীগঞ্জের ৩ উপজেলায় ৫ ইটভাটাকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের ৩ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫ ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। 

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে সিরাজদিখান উপজেলার ‘আব্দুল্লাহ ট্রেডার্স’ নামের ইটভাটায় বিধি বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর ১৫ ধারার ১ (খ) উপধারার বিধানমতে এই ইটভাটার ম্যানেজারকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়া হয়। 

এছাড়াও ‘নিউ ফাইভ স্টার ব্রিকস' নামের একটি ইটভাটাকে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। 

শ্রীনগর উপজেলায় যথাযথ লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ১টি মামলায় দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অবৈধ বালু ভরাট প্রতিরোধে শ্যামসিদ্ধি ইউনিয়নে ড্রেজার ও পাইপ অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব।

এছাড়াও গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২টি ইটভাটা থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ। এ সময় জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মো. আবু সাঈদ/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন