কটিয়াদির করগাঁও বাজারে ভোক্তা অধিকারের অভিযান
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২১:২৯
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে অভিযান পরিচালনা করেছে স্থানীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ও কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সেবা ডিপার্টমেন্টাল স্টোর, নাজিম মিষ্টি বিতান অ্যান্ড হোটেল, হারুন মিষ্টি বিতান অ্যান্ড হোটেল এবং রিশম এন্টারপ্রাইজসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আব্দুর রউফ ভুঁইয়া/বিএইচ

