Logo

সারাদেশ

সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় কিশোর নিহত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২২:৪১

অ
সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় কিশোর নিহত

সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মহানগরের লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে। তিনি লালদিঘীরপাড় হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলেন। 

এ ঘটনায় ফরহাদ (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ফরহাদ মহানগরের লামাপাড়া বাদশা মিয়ার কলোনিরর বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।

বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

তিনি বলেন, এ ঘটনায় ফরহাদ নামের এক কিশোরকে আটক করা হয়েছে। সে প্রধান অভিযুক্ত। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চা দোকানের কর্মচারী জাহিদ লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেটের মাছ বিক্রির স্থান থেকে পানি আনতে গিয়েছিলেন। এ সময় বিক্রেতারা তাকে পানি নিতে নিষেধ করেন। এতে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে মাছ বিক্রেতারা তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। 

গুরুতর আহত অবস্থায় জাহিদকে অন্য ব‍্যবসায়ীরা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন