ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টি 'পাতক্ষীর'কে বাংলাদেশের প্রথম জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে নিবন্ধিত করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত 'বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫' উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে জিআই সনদ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
জেলা প্রশাসন জানায়, বহু প্রজন্ম ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখান অঞ্চলে স্থানীয় কারিগররা পাতক্ষীর তৈরি করে আসছেন, যা স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। দুধ, সামান্য হলুদগুড়া ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টির স্বাদ, গন্ধ ও গুণগত বৈশিষ্ট্য দেশের অন্যান্য মিষ্টি থেকে এটি পৃথক করেছে।
জিআই সনদ পাওয়ার মাধ্যমে এই পণ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং স্থানীয় উৎপাদকদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
আবু সাঈদ/এআরএস

