Logo

সারাদেশ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ককে গণসংবর্ধনা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৬:১৫

অ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা শাখার নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া বাজার এলাকায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন হেমায়েত হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আমির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। প্রধান বক্তা ছিলেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বানা ইউনিয়ন বিএনপির সভাপতি হাদী রতন, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মৃধা, পাঁচুড়িয়া ইউনিয়নের সভাপতি শাহাজাহান সরদার, সাধারণ সম্পাদক হাফিজার শেখ, টগরবন্দ ইউনিয়নের সাধারণ সম্পাদক হায়দার আলী, বানা ইউনিয়ন বিএনপি নেতা জুলফিকার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওবায়দুর গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। 

রাকিবুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন