Logo

সারাদেশ

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর, সম্পাদক নিপু

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৬:৩৬

অ
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর, সম্পাদক নিপু

ছবি : বাংলাদেশের খবর

আশুলিয়া প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মোজাফফর হোসাইন জয়কে সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান নিপুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (০১ মে) রাতে সাভারের আশুলিয়ায় একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি লাইজু আহমেদ চৌধুরী (মোহনা টিভি), অপু ওহাব (চ্যানেল ২৪), জাকির হাসান (চ্যানেল আই), মেহেদী হাসান মিঠু (যুগান্তর), শেফালী আক্তার মিতু (বাংলাভিশন), ওমর ফারুক (আরটিভি)।

যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মানিক (দিনকাল), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (বণিক বার্তা), অর্থ সম্পাদক তুহিন আহমেদ (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক সফি মাহমুদ চৌধুরী (ডিবিসি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (জাগো নিউজ)।

নির্বাহী সদস্য জহিরুল ইসলাম লিটন (এশিয়ান টিভি) ও শাহিনুর রহমান শাহিন (দৈনিক খোলা কাগজ)।

এ কমিটি আগামী এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। তারা গঠনতন্ত্র সংশোধন, সদস্য তালিকা হালনাগাদ এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে গঠিত ঐতিহ্যবাহী আশুলিয়া প্রেসক্লাব মূলধারার সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত হয়।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন