Logo

সারাদেশ

‘প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে’

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৮:১৪

অ
‘প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর খিলাফত কায়েম করাই অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্বের অংশ হিসেবে সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে।

শুক্রবার (০২ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ইউনিয়ন ও পৌরসভার আমির ও সেক্রেটারিদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর আমির বলেন, মানুষের ঘরে ঘরে আল-কুরআনের আহ্বান পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের আল-কুরআনের আদর্শিক কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

আবদুল জব্বার আরও বলেন, আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলাম। ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র কায়েমের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত হতে পারে। ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য দায়িত্বশীল ভাইদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। এতে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী প্রমুখ।

এন বি আকাশ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন